স্প্যানিস কোম্পানি জিনোলজিয়া
প্রকাশ করেছে তাদের এক যুগান্তকারী জিন্স ফেব্রিক
ফিনিশিং টেকনোলজি। যা কিনা ৯৫% পানি ও ৯০%
রসায়ন সাশ্রয় করবে। প্রথাগত জিন্স ফেব্রিক ফিনিশিং এ থাকে হাতে স্ক্র্যাপিং,
পটাসিয়াম পারম্যাঙ্গানেট স্প্রের , ব্লিচিং
পাউডার ওয়াশ, এনজাইম ওয়াশ, স্টোন ওয়াশ, ডিস্ট্রইং ইত্যাদির মত পানিগ্রাসী পদ্ধতি । যাতে গড়ে এক জোড়া জিন্সের জন্য ব্যয় হয় ৭০
লিটার পানি ।
কিন্তু এই নতুন প্রযুক্তির স্লোগান সেখানে “এক গ্লাস
পানি এবং একটি গার্মেন্টস” অর্থাৎ এক জোড়া জিন্সের এর জন্য লাগবে মাত্র এক গ্লাস
পানি ।
ভাবতেই অবাক লাগে , মাত্র এক
গ্লাস পানি দিয়ে কিভাবে সম্ভব এত গুলো কাজ করা । হ্যাঁ সম্ভব, কারন এ প্রযুক্তিতে
রয়েছে লেজার, ওজোন এবং ইলেক্ট্রনিক তরঙ্গের
ব্যাবহার । পটাসিয়াম পারম্যাঙ্গানেট কে স্প্রে করা হবে লাইট স্প্রের সহায়তায়। আর লেজারের
ব্যাবহারে ক্ষতিকর ক্যামিকেলের প্রয়োজন হবে না , হবে না কোন পরিবেশ দুষণ ।
লাইট সেনসিটিভ ফেব্রিক টেস্ট আরেকটি
অভিনব টুল যা ফেব্রিকের শ্রেণী বিন্যাস করাকে খুব সহজ করেছে , এতে কোন ফেব্রিকের
জন্য কতটুকু ক্যামিকেল প্রয়োজন তা আগে থেকেই জেনে নেয়া সম্ভব ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন