টেক্সটাইল ছাত্রদের একটা খুব সাধারণ সমস্যার নাম কাউন্ট । কাউন্ট যে খুব জটিল বিষয় তা
কিন্তু না।কিন্তু টেক্সটাইলে সর্বোচ্চ
ডিগ্রি ধারীদেরও কাউন্ট নিয়ে সমস্যায় পরতে
প্রায়শই দেখা যায়। বিশেষ করে ভাইবা বা ইন্টার ভিউয়ের সময় কাউন্ট নিয়ে একটু ঘুরিয়ে
প্রশ্ন করলেই বেশীরভাগ ছাত্র উত্তর দিতে পারে না। এর
একটা প্রধান কারন হল, আমরা যেসব টেক্সট বুক পড়ে কাউন্ট
সম্পর্কে জানার চেষ্টা করি সেগুলোর ভাষা পাকাপোক্ত ভাবে আমাদের মাথায় ঢোকে না।
চিরাচরিত টেক্সটবইয়ে মনোযোগ নিবিষ্ট না করে যদি
শুধু একটি বিষয়কে মানদণ্ড ধরে হিসাব করি তাহলে
বিষয়টা অনেক সোজা হয়ে দাঁড়ায়।অবশ্যই এক্ষেত্রে ভাষা
একটা বিশাল ফ্যাক্টর।যত সহজ ভাষায় আমরা এই বিষয়ে জানতে
পারি তাহলে তত সহজে তা আমাদের মনে গেঁথে যাবে।সবকিছু বিবেচনায় এনে, সহজ ভাষায় লেখার প্রয়াস করা হল,আশা করি সবাই উপকৃত হবেন।