স্বাগতম

মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা |পৃথিবীর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাভাষী মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাই!
টেক্সটাইল ফিনিশিং লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
টেক্সটাইল ফিনিশিং লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

জেনে নিন গার্মেন্টস লেবেলের বিস্তারিত(Get known Details About Garments Label)



একটি গার্মেন্টস লেবেল শুধু এক টুকরা ফ্যাব্রিক নয় বরং এমন একটি অনুষঙ্গ যা গ্রাহকের সাথে যোগাযোগ তৈরি করে। পোশাক সম্পর্কে পুরোপুরি বর্ণনা করা থাকে লেবেলের মধ্যে । আজকের সময়ে,যখন লেবেল কে আরো আকর্ষনীয় করার চেস্টা চলছে , তখন লেবেল একটি পোশাকের বিক্রি বাড়িয়ে দিতে ভুমিকা রাখছে ।

সংক্ষেপে ডেনিম ডাইং ও সাইজিং এ ব্যাবহার করা ক্যামিকেল এর নাম,উদাহরণ এবং ব্যাবহার


সংক্ষেপে ডেনিম ডাইং ও সাইজিং এ ব্যাবহার করা ক্যামিকেল এর নাম,উদাহরণ এবং ব্যাবহার জেনে নিন 

ফিক্সিং এজেন্টঃ কালার ফিক্স করার জন্য ব্যবহার করা হয়। ইন্ডিগো পাউডার নীল রং এবং সালফার ব্লাক কালো রঙের ডাই। কিন্তু তার জন্য সঠিক ভাবে অক্সিডাইজড হওয়া প্রয়োজন। আর এজন্য ইন্ডিগো ও সালফার কে ক্ষারীয় মাধ্যমে দ্রবীভূত করতে হয়।আর সেই কাজটিই করে ফিক্সিং এজেন্ট । ডেনিমে ফিক্সিং এজেন্ট হিসেবে বহুল ব্যবহৃত হয় কাস্টিক সোডা। কাস্টিক সোডা একাধারে তূলার সাথে ডাই এর শক্তিশালী জোর গঠন করে এবং সুস্পষ্ট ডাইং প্রভাব নিয়ে আসতে সহায়তা করে ।

ডেনিম ফিনিশিং এর নতুন দিগন্ত নিয়ে এল লেজার(Laser Making Revolutionary Denim Finishing)

(Laser Making Revolutionary Denim Finishing)

স্প্যানিস কোম্পানি জিনোলজিয়া প্রকাশ করেছে তাদের এক যুগান্তকারী জিন্স ফেব্রিক ফিনিশিং টেকনোলজি। যা কিনা ৯৫% পানি ও ৯০% রসায়ন সাশ্রয় করবে। প্রথাগত জিন্স ফেব্রিক ফিনিশিং এ থাকে হাতে স্ক্র্যাপিং, পটাসিয়াম পারম্যাঙ্গানেট স্প্রের ,  ব্লিচিং পাউডার ওয়াশ, এনজাইম ওয়াশ, স্টোন ওয়াশ, ডিস্ট্রইং ইত্যাদির মত পানিগ্রাসী পদ্ধতি  । যাতে গড়ে এক জোড়া জিন্সের জন্য ব্যয় হয় ৭০ লিটার পানি ।

ফ্ল্যাট ফিনিশ কি এবং কেন করা হয়(What is flat finish & Why It is Done)

What is flat finish & Why It is Done


ডেনিম ফেব্রিকের ফিনিশিং এর মধ্যে মার্চেরাইজিং অন্যতম । মার্চেরাইজিং এবং ক্যালেন্ডারিং কে একত্রে ফ্ল্যাট ফিনিশ বলা হয়ে থাকে।

এটি একটি বিশেষ প্রক্রিয়া বা ফেব্রিক  ধোয়ার টেকনিক যা খুব পরিষ্কারভাবে ফেব্রিক পৃষ্ঠকে বিন্যাসিতরেপুর্বে মূলত তরল এমোনিয়া ব্যবহার করা হতো, কিন্তু এখন সমতল পৃষ্ঠটি অর্জনের জন্য মার্চারাইজেশন  ও ক্যালেন্ডারিং প্রসেস ব্যবহার করা হয়

জেনে নিন জিন্সের ওয়াস টেকনিক সম্পর্কে (Get Known Washing Techniques of Denim Jeans)



জিন্স ছাড়া এখনকার সময়ের ফ্যাশন অসম্পুর্ন। নানা ধরণের ওয়াশিং প্রসেস থেকে প্রাপ্ত বিভিন্ন লুকের জিন্স খুব সহজে সব ধরণের পোশাকের সাথে মানিয়ে যায়। জিন্সকে এখনকার ফ্যাশন আইকন বল্লে ভুল হবে না। বিশ্বাস করতে কঠিন লাগে একসময় জিন্স প্যান্ট ছিল শুধু খনিতে কাজ করা শ্রমিকদের পোশাক। স্পিনিং পদ্ধতির ব্যাপক উন্নতি,ওয়াশিং ম্যাশিন এবং নান্দনিক ফিনিশিং সিস্টেম ডেনিম জিন্স কে এ যুগের ফ্যাশন আইকনে পরিণত করেছে । আজকে কথা বলব জিন্সের বিভিন্ন ধরণের ওয়াশিং সম্পর্কে ।

মার্সারাইজেশন নিয়ে একাডেমিক ভুল ধারনা(Academic Misconception About Mercerization)



(অতিথি পোস্ট)
ছাত্র জীবনে আমরা একটি বিষয় সম্পর্কে ভুল ধারনা পেয়ে থাকি যে, সব কাপড়ে মার্সারাইজেশন করা হয় না, বায়ার যদি চায় তবেই মার্সারাইজেশন করা হয়।

হ্যা তথ্যটি ভুল । ফ্যাক্টরিতে এর কোন ভিত্তি নেই

পোশাকের গায়ে লেগে থাকা চিহ্ন গুলো কি অর্থ বহন করে(Meanings of Symbols on Garments)


পোশাকের গায়ে লেগে থাকা চিহ্ন গুলো


পোশাক ব্যাবহার করলে নোংরা হবে এটাই স্বাভাবিক । নোংরা পোশাককে পরিষ্কার করে,শুকিয়ে , আয়রন করে তাকে পুনরায় ব্যাবহারের পর্যায়ে নিয়ে আসা হয় । বেশীরভাগ গার্মেন্টস পোশাকের কলার স্ট্যান্ডের নিচে লেবেল থাকে সেখানে বিভিন্নরকম সংকেত থাকে যা সচারচার সবার চোখে এড়ায় কিংবা অর্থ না বুঝতে পাড়ার দরুন গুরুত্ব দিয়ে দেখা হয় না  । কিন্তু ঐ প্রত্যেকটি সংকেত ভিন্ন ভিন্ন তাৎপর্যের অর্থ বহন করে , কিছু নিয়মাবলীকে নির্দেশ করে কিভাবে পোশাকটির যত্ন নিতে হবে । এই সংকেতগুলোকে কেয়ার লেবেল কোড বলা হয় । আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত এমন কয়েকটি কেয়ার লেবেল কোড  সম্বন্ধে আজকে জানব ।

পোশাক তৈরিতে ব্যবহৃত কয়েকটি অতিরিক্ত অংশ (Additional Parts Used In Garments Prduction)

বিখ্যাত কিছু লেবেলের ছবি 

 পোশাক তৈরিতে মূল  কাপড় ছাড়া আরও যেসব কিছু ব্যাবহার হয় তাদের ট্রিমিংস বলে ।যেমনঃ- বতাম,লেবেল,সুতা ইত্যাদি। ট্রিমিং কে ব্যাবহার করা হয় মুলত পোশাকের সৌন্দর্য বৃদ্ধিকরণে । 

লেবেলঃ পোশাকের মধ্যে কোন লেবেল না লাগিয়ে তা বিক্রি করা যায় না, বিশেষ করে পোশাক রপ্তানির ক্ষেত্রে পোশাকের মধ্যে লেবেল থাকা বাধ্যতামূলক।লেবেল বলতে বোঝায়,পোশাকের মধ্যে লাগানো একটি অংশ যাতে ঐ পোশাক সম্বন্ধে প্রয়োজনীয় তথ্যগুলো লেখা থাকে যেমনঃ পোশাকের সাইজ,ফাইবারের ধরণ,পরিচর্যা সংক্রান্ত

ওয়াশিং প্ল্যান্ট এবং একটি সম্ভাবনাময় চাকরীর ক্ষেত্র(Washing Plant & A Prosperous Career in Job Level )




টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পেশা অনেক গুলো পর্যায়ে বিভক্ত, যার মধ্যে রয়েছে স্পিনিং টেকনোলজি,ফেব্রিক ম্যানুফ্যাকচারিং টেকনোলজি,এপারেল ম্যানুফ্যাকচারিং টেকনোলজি,ওয়েট প্রোসেসিং টেকনোলজি ,এক্সিকিউটিভ মার্কেটিং,রিসার্স এন্ড ডেভেলাপমেন্ট, টেক্সটাইল ম্যানেজমেন্ট ইত্যাদি


প্রত্যেকটি ভাগই অনেক সম্ভাবনা এবং গুরুত্বপূর্ণ তবে টেক্সটাইল ইন্ডাস্ট্রি নির্দিষ্ট কিছু সেকশন বা পোস্ট রয়েছে যেখানে কাজ করা কারো পেশাগত সাফল্যের হার অন্যদের থেকে তুলনামূলক বেশি । গার্মেন্টস ওয়াশিং তেমনি একটি সেকশন ।এখানে কাজ করে খুব দ্রুত উচ্চ পর্যায়ে পৌঁছানো সম্ভব

প্রেসিং কি , এর উদ্দেশ্য ও প্রভাবসমূহ (Pressing ,It’s Object & Effect in Ready Made Garments)

প্রেসিং বা স্ত্রী করা

প্রেসিং :- তৈরি পোশাকে কোনভাবে কোঁকড়ানো অংশ বা অনাকাঙ্ক্ষিত ভাজের সৃষ্টি হলে, যে পদ্ধতিতে সেগুলোকে দূর করে তাকে পূর্বের তুলনায় আরও মসৃণ,চাকচিক্য বিশিষ্ট করা হয় তাকেই প্রেসিং বলা হয়।সাধারণ বাংলায় আমরা যাকে স্ত্রী করা বলি।কিন্তু পোশাক শিল্পের ভাষায় এটি আয়রনিং নামেও পরিচিত।বৃহদায়তন পোশাক শিল্প কারখানায় প্রেসিং করার জন্য আলাদা একটি সেকশনের ব্যাবস্থা থাকে।

তৈরি পোশাকের বিভিন্ন প্রকার বাহ্যিক ফিনিশিং প্রক্রিয়া(Some External Means of Finishing )

ইন্ডাস্ট্রির ফিনিশিং সেকশনের একটি ছবি
ফেব্রিক তৈরির পর থেকে নির্দিষ্ট পোশাকে পরিনত করে মার্কেট এ প্রেরণের মধ্যবর্তী যে যে পদ্ধতির মধ্য দিয়ে ফেব্রিক কে যেতে হয় তাদের ফিনিশিং বলে।অর্থাৎ যে সব বিশেষ পদ্ধতির সাহায্যে ফেব্রিক কে ক্রেতার নিকট উপস্থাপনযোগ্য করা হয় এবং প্রয়োজন মত গুণাবলী দান করা হয় তাকেই ফিনিশিং বলে।
  ফিনিশিং শব্দটি দ্বারা এক 

গার্মেন্টস ওয়াশিং পর্ব-০১(Garments washing- 01)




পোশাককে আরও আরামদায়ক ও ফ্যাশনেবল করার উদ্দেশ্যে গার্মেন্টস পোশাকের বাহিরের চেহারা পাল্টে দেয়ার পদ্ধতিকে গার্মেন্টস ওয়াশিং বলে।গার্মেন্টস ওয়াশিং এর ইতিহাস খুব দীর্ঘ নয়,মাত্র পঞ্চাশ বছর আগে এ পদ্ধতির ব্যাবহার শুরু হয়।বিশেষত ওয়াশিং প্রাসঙ্গিক হয়ে ওঠে , যখন থেকে জিন্স কাপড়ের ব্যাবহার বৃদ্ধি পেতে শুরু করে। তবে বাংলাদেশে এর প্রচলন হয়েছে আরও পরে।

নিটেডের ফিনিশিং(Finishing of Knitted)


 নিটেড ফেব্রিক প্রধানত আন্ডার গার্মেন্টস ও খেলায় পরিহিত পোশাকে ব্যাবহার হয় । নিটেড ফেব্রিকের আদ্রতা শোষণ করার ক্ষমতা থাকায়  নিটেড ফেব্রিকের ব্যাবহার খেলাধুলায় ও আন্ডার গার্মেন্টসে বেশি হয়ে থাকে । কেননা এসব পোশাকের জন্য ঘাম শুশে নেয়ার ক্ষমতা থাকা আবশ্যক ।  এই কাপড়ের অবয়ব পরিবেশ অনুযায়ী পরিবর্তিত হতে পারে,
 

দর্শক সংখ্যা

বিজ্ঞাপন

যোগাযোগ Amitptec6th@gmail.com

সতর্কবার্তা

বিনা অনুমতিতে টেক্সটাইল ম্যানিয়ার - কন্টেন্ট ব্যাবহার করা আইনগত অপরাধ,যেকোন ধরণের কপি পেস্ট কঠোরভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে বিচারযোগ্য !