স্বাগতম

মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা |পৃথিবীর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাভাষী মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাই!

পোশাকের লাইনের অর্থ কি এবং কারা এটি তৈরি করেন (What is Apparel Product Line & Who Develop It ?

গার্মেন্টস প্রোডাক্ট লাইন
গার্মেন্টস প্রোডাক্ট লাইন


প্রতি বছর বা প্রতি সিজনের পাইকারী বিক্রির জন্য পোশাক নির্মাতা প্রতিষ্ঠান তাদের পোশাকের যে একটি সাধারন স্টাইল নির্ধারন করেন তাকে প্রোডাক্ট লাইন বলে ।  লাইন কোন একটি স্বতন্ত্র আইটেমের পোশাক বা এক্সেসরি কে বোঝাতে ব্যাবহার হয় না বরং ম্যানুফ্যাকচারের পুরো এক সিজনের সমস্ত প্রোডাকশনের  একটি সম্মিলিত পরিকল্পনাকে  বোঝায় । লাইন শব্দটি ব্যাবহার হয় জনপ্রিয় ও মানসম্মত কোন পোশাকের জন্য ।


Electric Zombie,Glamour Kills,Full Bleed,Kill Brand,Prestigious,Fresh Prints,Free Movement Projec (FMP Clothing)  ইত্যাদি কিছু বিখ্যাত লাইনের নাম । লাইনে রং,ফেব্রিক,স্টাইল এর ভিত্তিতে কিছু গার্মেন্টস গ্রুপ বিভক্ত থাকলেও অবশ্যই সাধারন কিছু বৈশিস্টে তাদের মধ্যে মিল থাকেই । প্রত্যেক গার্মেন্টস গ্রুপকে বোঝাতে একটি করে নাম্বার থাকে যেমন 401 , 57 ।
যে ডিজাইনাররা লাইনের  দায়িক্তে থাকেন তারা একই সাথে তিনটি কাজ করেন।
প্রথমত তারা চলতি মৌসুমের লাইনের বিক্রয়ের পরিমান পর্যবেক্ষণ করেন । দ্বিতীয়ত সামনের মৌসুমের জন্য পরবর্তী লাইনের কাজ দ্রুততম সময়ে শেষ করেন এবং তৃতীয়ত তৃতীয় মৌসুমের লাইনে যাতে আরো নতুনত্ব থাকে তার নিয়মতান্ত্রিক পরিকল্পনা তৈরি করেন । পরিষ্কারভাবেই বোঝা যায় ডিজাইনারা কোন ফার্মের সবচেয়ে চেলেঞ্জিং কাজটির দায়িক্তে থাকেন । কারন তাদের দায়িক্ত শুধু লাইন তৈরির মধ্যেই সীমাবদ্ধ থাকে না ,  সে লাইনের উপড় তৈরি পণ্য যেন বাজারে প্রভাব ফেলতে পারে তার নিশ্চয়তাও দিতে হয় । 

কেননা এক মৌসুমের কম বিক্রি কোন বড় প্রতিষ্ঠানকেও  লোকসান নামিয়ে আনতে পারে ।  তাই  লাইন তৈরির সময় তাদের একই সাথে শৈল্পিকতা,জনসাধারণের রুচির  পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে হয় । কোন পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান বছরে চার থেকে ছয়টি লাইন তৈরি করে।

১. স্প্রিং
২. সামার
৩. ট্রান্সিশোনাল বা পরিবর্তন কালীন
৪. ফল ১
৫. ফল ২
৬. রিসোর্ট
৭  হলিডে

অনেক ফার্ম  এর বাইরেও নতুন লাইন তৈরি করে  । পাইকারি ক্রেতাদের কাছে হস্তান্তর করার ৩ থেকে ১২ মাস পূর্বে ম্যানুফ্যাকচারার পোশাক তৈরির কাজ শুরু করেন । তার মানে ক্রেতার নিকট পৌঁছানোর প্রায় এক বছর আগেই পোশাক তৈরির সমস্ত পরিকল্পনা তথা লাইন তৈরির কাজ সেরে ফেলতে হয় । এজন্য একজন সফল ডিজাইনার হতে অবশ্যই দূরদর্শীতার অধিকারী হতে হয়।

মাইকেল কর্সের তৈরি চারটি সিজনের লাইন
মাইকেল কর্সের তৈরি চারটি সিজনের লাইন
তত্থ্যসুত্রঃ
http://www.startingaclothingline.com/html/the_list_of_clothing_lines.html
http://www.apparelsearch.com/wholesale_clothing/popular_brand_names_clothes.htm
The Dynamics of Fashion by ELAINE STONE

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

 

দর্শক সংখ্যা

বিজ্ঞাপন

যোগাযোগ Amitptec6th@gmail.com

সতর্কবার্তা

বিনা অনুমতিতে টেক্সটাইল ম্যানিয়ার - কন্টেন্ট ব্যাবহার করা আইনগত অপরাধ,যেকোন ধরণের কপি পেস্ট কঠোরভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে বিচারযোগ্য !