সবচেয়ে দ্রুত বর্ধনশীল
অর্থনীতির দেশ চীন এবং বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি । ভারী থেকে
মাঝারী এমন কোন শিল্প নেই যাতে চীনের সম্প্রক্ততা নেই । কমিউনিস্ট শাসনে চলা চীন
প্রায় সকল ক্ষেত্রে ঈর্ষোনীয় সাফল্যের স্বাক্ষর রেখে চলছে । দেশের অভ্যন্তরীণ সম্পদ,কৃষি ও বিশাল
জনসংখ্যাকে কীভাবে কাজে লাগাতে হয় সে ব্যাপারে চীন একটি রোল মডেলের মত । যাহোক
চীনের অনেক গুলো শিল্প খাতের মধ্যে অন্যতম একটি টেক্সটাইল । বহু বছর যাবত যেখানে
চীন এক নম্বরে ।
আসুন দেখা যাক চীনের টেক্সটাইল
শিল্পের সাম্প্রতিক অবস্থা ।
এখন চীনের সামনে নতুন তৈরি
হওয়া বাজার দক্ষিণ পূর্ব এশিয়ার আশিয়ান দেশগুলো,
যেখানে চীনের বাজার ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে ।ইউরোপ,আমেরিকা এবং জাপান, চাইনা টেক্সটাইলের
প্রধান তিনটি বাজার।জাপান ছাড়া অন্য সব জায়গাতেই চীনের প্রবৃদ্ধি চলমান এবং চাইনার
পোশাক নির্মাতাদের বাৎসরিক মুনাফা বৃদ্ধির হার ১৭.০৬%।
অভ্যন্তরীণ বাজারের মন্থর গতি
এবং লেবার খরচের ঊর্ধ্বগতি ও উপকূলীয় প্রদেশে কর্মক্ষম জনগোষ্ঠীর অভাব ইত্যাদি
কারনে চীনের রপ্তানির অর্ডারের সংখ্যা কমে গেছে ।এই অবস্থায় প্রেক্ষিতে এশিয়ার অন্যান্য দেশ যেমন
বাংলাদেশ,ভিয়েতনাম, ভারত ও কলোম্বিয়ার রপ্তানির প্রসারিত হচ্ছে । এজন্য সামগ্রিক
রপ্তানি বাজারের দিক পাল্টে যাওয়ার পথে ।
চীনের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে
সরকারী হস্তক্ষেপও সবসময় সফলতার মুখ দেখে নি। যেমন আঞ্চলিক ব্যাবসায়ীদের সুবিধার
জন্য চাইনা সরকার যে তুলা ক্রয় নীতি গ্রহণ করেছিল তাতে ২০১৩ সালের চীনের সঞ্চয়ের পরিমাণ ১১ মিলিয়ন টনে পৌছায় ।
কিন্তু এতে তুলার দাম কমে নি ।বরং প্রতি টনের মূল্য ৫৭০০০ ইউয়ান (চাইনা মুদ্রা) যা
আন্তর্জাতিক বাজারের থেকেও বেশি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন