ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন(World Trade Organization) :
সুইজারল্যান্ডের রাজধানী
জেনেভায় অবস্থিত ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন
আন্তর্জাতিক বাণিজ্যকে নিয়ন্ত্রণ করে ।এর সদস্য দেশের সংখ্যা ১৬১ যারা বিশ্ব বাণিজ্যের ৯৬.৪ %
এর প্রতিনিধিত্ব করে। এ প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য আন্তর্জাতিক স্তরের ব্যাবসায় ইতিবাচক স্বাধীনতা নিয়ে আসা । বিভিন্ন নিয়মনীতি প্রনয়ণ
করা,সঠিক শ্রমের মূল্য নিশ্চিত করা,সদস্য দেশের মধ্যে সমস্যার সমাধান এবং আন্তর্জাতিক পর্যায়ে বাণিজ্য
বিষয়ক একটি বিতর্কের প্লাটফর্ম রুপে কাজ করা ।
২০০০ সালে চীন এর সাধারণ সদস্য
পদ গ্রহণ করে করে । ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন পরিচালিত চুক্তি যা বিশ্ব বাণিজ্যের উপড় সুদূর প্রসারী
প্রভাব রেখেছে এমন কয়েকটি হল মাল্টি ফাইবার এরেঞ্জমেন্ট(MFA) , জেনারেল এগ্রিমেন্ট অন
ট্যারিফ এ্যন্ড ট্রেড (GATT) ও নর্থ
অ্যামেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ।
জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ
এ্যন্ড ট্রেড (GATT) এর টেক্সটাইল কমিটির অধীনে থাকা উন্নয়নশীল দেশগুলোতে বিরাজিত বাণিজ্য ঘাটতি পূরণ করতে ১৯৭৪ সালে যে পরিবর্তনশীল
নীতিতি প্রনয়ন করা হয় যাকে মাল্টি ফিবার এরেঞ্জমেন্ট(MFA) নামে সূচিত করা হয় । ১৯৯৫
সালে এই নীতির মেয়াদ আরও দশ বছর বাড়িয়ে নিয়ে ২০০৫
পর্যন্ত করা হয় । এই নীতির মধ্যে
অ্যামেরিকার আমদানি করা টেক্সটাইল পণ্যে ১১.৬% হারে শুল্ক ছাড় দেয়া হয় যা বাৎসরিক
৯.২% এ পরিনত হয় এবং উন্নত দেশে আমদানির ক্ষেত্রে কোঁটা চালু করে উন্নয়নশীল দেশগুলোকে রপ্তানির
সুযোগ করে দেয়া হয়। এই সমঝোতার প্রধান লাভবান দেশ বাংলাদেশ
কারণ এটিই ছিল বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে উন্নতির প্রধান কারণ ।
নর্থ
অ্যামেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্টঃ
সময়ের সাথে অ্যামেরিকার
আমদানির সাথে রপ্তানি তাল মিলিয়ে উঠতে না পারায় তারা কিছু নিয়ম তৈরি করতে আগ্রহী হয় যেন অ্যামেরিকান ম্যানুফ্যাকচারার সরাসরি অন্য দেশে পণ্য আদান প্রদান করতে পারে এবং
লাইসেন্সের ভিত্তিতে পণ্য রপ্তানি শুরু করে।
উত্তর ও দক্ষিণ অ্যামেরিকার মধ্যে
দেশগুলোর মধ্যে শুল্ক মুক্ত বাজার তৈরি
করতে ১৯৯৪ সালে নর্থ অ্যামেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এর সৃষ্টি হয় ।এতে করে কানাডা
,মেক্সিকো ও অ্যামেরিকার প্রায় ৫৬০ মিলিয়ন জনসংখ্যার বাজার শুল্ক মুক্ত হয় ।
কানাডা
ও মেক্সিকো আমেরিকার অন্যতম প্রধান ব্যাবসায়িক অংশীদারে পরিনত হয়। আমেরিকায় লেবার
কষ্ট খরচ বেশি থাকার কারনে আমেরিকায় তৈরি ফেব্রিককে মেক্সিকোতে পাঠানো হয় গার্মেন্টস পোশাক তৈরি হয়ে ফেরত
আসার জন্য । অ্যামেরিকা মহাদেশের বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতিক অঞ্চল দক্ষিণ পূর্ব
এশিয়ার উপড় নির্ভরশীলতা কমে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন