ভারতের সবচেয়ে বড় খাত কৃষি, দ্বিতীয় টেক্সটাইল ।ভারতের টেক্সটাইল শিল্পের একটি
মৌলিকতা হল শিল্পের দিক
দিয়ে টেক্সটাইল ভারতের সবচেয়ে পুরাতন শিল্প এবং ভারতের অর্থনীতির প্রথম দিকের কাণ্ডারি এটি ।
আরেকটি বড় দিক হল ভারতের টেক্সটাইল
একটি সম্পূর্ণ আত্বনির্ভরশীল শিল্প।কাঁচামালের উৎপাদন থেকে গার্মেন্টস পোশাকের ফিনিশিং
পর্যন্ত সব ধরনের আনুসাঙ্গিক কাজকর্ম দেশের মধ্যে সম্পাদিত হয় ,অন্য দেশের উপড় নির্ভর করতে হয় না।
কাঁচামালের সহজলভ্যতা এবং সামগ্রিক উৎপাদন ব্যাবস্থা ও পরিমানের হিসাবে ভারতের টেক্সটাইল পৃথিবীর অন্যতম বড় একটি শিল্প ক্ষেত্র।দেশের মোট শিল্প উৎপাদনের ১৪ শতাংশ টেক্সটাইলের যেখানে তিন কোটি পঞ্চাশ লক্ষ্য মানুষ সরাসরিভাবে এই শিল্পের সঙ্গে জড়িত রয়েছে। পরোক্ষভাবে দেখলে কাঁচামালের জোগান,বানিজ্য , ফ্যাশন হাউজ ইত্যাদিকে বিবেচনায় আনলে প্রায় ছয় কোটি মানুষ এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
আয়করের ৮% এবং রপ্তানি আয়ের ২৭% এই শিল্পে থেকে আসে ।
১২ হাজারের বেশি টেক্সটাইল মিল রয়েছে ভারতে । তুলা চাষে ভারত পৃথিবীতে তৃতীয় প্রধান উৎস এবং সবচেয়ে কম মূল্যের তুলা এখানে পাওয়া যায় ।তাই ভারতের টেক্সটাইল প্রধানত তুলাকেন্দ্রিক , ৬৫% কাঁচামাল তুলাজাত । উন্নত দেশের
তুলনায় ভারতের লেবার খরচ ৫০-৬০% কম।
পাট থেকে পোশাকের বাৎসরিক উৎপাদনের পরিমাণ ১.১ মিলিয়ন
ম্যাট্রিক টন এবং বর্তমানে
৪২ বিলিয়ন গজ তুলাজাত
পোশাক প্রতিবছর ভারতে তৈরি হয়ে থাকে।
ভারতীয় টেক্সটাইলের
রয়েছে কিছু নামকরা ব্র্যান্ড রয়েছে যেমন অরবিন্দু,অয়েলস্পুন,অলোক
এবং রেইমন্ড যেগুলো বিশ্ববাজারে তাদের নাম প্রতিষ্ঠিত
করেছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন