সবথেকে চ্যালেঞ্জিং ও দক্ষতার একটি পেশা মার্চেন্টাইজিং । পেশগত উন্নতির
জন্য যেখানে দক্ষতার বিকল্প নেই । যখন বাংলাদেশের টেক্সটাইল শিল্পের দিকেন্দ্রিকরণ
খুব সুন্দরভাবেই সম্পন্ন হয়েছে তখন এর একদিকে তৈরি হয়েছে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং
ফ্যাক্টরী অন্যদিকে গার্মেন্টস বাইং হাউজ । দু জায়গাতেই মার্চেন্টাইজিং ডিপার্টমেন্টের
গুরুত্ব অপরিহার্য । মার্চেন্টাইজিং ডিপার্টমেন্ট
ক্রয় বিক্রয়ের দায়িক্ত পালন করে । কিন্তু এই দুই ক্ষেত্রের মার্চেন্টাইজিং এর দায়িক্তে
অনেক ভিন্নতা রয়েছে । এর ভিত্তিতে মার্চেন্টাইজিং পেশা দুই ধরনের
(১) প্রোডাকশন মার্চেন্টাইজিং
(২) বাইং হাউজ মার্চেন্টাইজিং
যেহেতু
কাঁচামাল থেকে উৎপাদন পর্যন্ত কাজ গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরীতে
সম্পন্ন হয় তাই কাজের পরিধী ও ব্যাস্ততা উভয়
দিক দিয়েই ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরী অনেক এগিয়ে । কাজের প্রকৃতি বিবেচনায় ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরীর মার্চেন্টাইজারদের
কাজ অনেক জটিল এবং বিস্তৃত । তাদের অনেক
শ্রেণীর মানুষের সাথে কাজ করতে হয় । ফ্যাক্টরির প্রোডাকশন অর্ডার,সঠিক সময়ে
প্রোডাকশন শেষ করা , বিক্রয় , ম্যানেজমেন্ট ও বিভিন্ন প্রতিকূল পরিবেশের মোকাবেলা
করতে হয় । শিক্ষাগত যোগ্যতা নেই কিন্তু অনেক বছর কাজ করছেন এমন লোকের সংখ্যাও
এখানে অনেক বেশি । নতুন মার্চেন্টাইজারদের পক্ষে এদেরকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়
।
আবার এসব
প্রতিষ্ঠানগুলো সাধারনত শহর থেকে দুরের কোন অঞ্চলে স্থাপিত হয়, যেখানে অনেক শহুরে সুযোগ
সুবিধা থাকে না । চাকরী করতে গেলে পরিবার, বন্ধু ও নিকটজন দের থেকে দূরে থাকতে হয়
যা অনেকের পক্ষে সম্ভব হয় না । এরকম বিভিন্ন প্রতিকূলতাকে সঙ্গে নিয়ে প্রোডাকশন
মার্চেন্টাইজিং এর চাকরী করতে হয় বিধায় প্রোডাকশন মার্চেন্টাইজিং পেশায় আগ্রহী মানুষের
সংখ্যা অপেক্ষাকৃত কম । কারণ এর তুলনায়
বাইং হাউজ গুলোর পরিবেশ অনেক পরিচ্ছন্ন ও শান্তিপূর্ণ ।
তবে একটা
বিষয় উল্লেখ্য করতে হয় , বাইং হাউজের কাজ সহজ হলেও কাজকে হাতে কলমে শিখে স্পষ্ট
জ্ঞান লাভ করার স্বার্থে বাইং হাউজ কিন্তু কোনভাবেই উপযোগী স্থান নয় । ম্যানুফ্যাকচারিং হল যেকোন শিল্পের প্রাণকেন্দ্র
আর ম্যানুফ্যাকচারিং প্রক্রিয়ার মধ্যে অনেক গুলো ধাপ থাকে,যেগুলো সম্পর্কে শুধু বই
পড়ে বা বাইং হাউজে চাকরী করে জানা সম্ভব না । এই বিবেচনায় প্রোডাকশন লেভেলে কাজ
করার কোন বিকল্প নেই ।
কোন ফ্যাক্টরির
একজন মার্চেন্টাইজার প্রোডাকশনের ম্যাশিন থেকে শুরু করে প্রোডাকশন প্রোসেস এবং ফাইনাল প্রোডাক্টকে
চাক্ষুস প্রত্যক্ষ করতে পারেন অপরদিকে বাইং হাউজের মার্চেন্টাইজার-রা শুধুই আপটেড
প্রোডাকশনের তথ্য জানার মধ্যেই সীমাবদ্ধ থেকে জান । একারণেই
প্রোডাকশন লেভেলে কাজের অভিজ্ঞতাকে ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচনা
করা হয় ।
প্রোডাকশনের
কাজে অনেক অভিজ্ঞ মানুষের সাথে কাজের সুযোগ মেলায় কাজের দক্ষতা এমনিতেই বৃদ্ধি পায়
। ফলত একজন প্রোডাকশন মার্চেন্টাইজার
ক্রমশ অনেক বেশি উদ্যমী,সৃষ্টিশীল ও দায়িক্তশীল ব্যাক্তিতে পরিনত হন । প্রোডাকশনে
কাজের অভিজ্ঞতা থাকা কারো পক্ষে পরবর্তীতে অনায়সেই বাইং হাউজের কাজ করতে পারেন । এক
কথায় প্রোডাকশন মার্চেন্টাইজার কোন ফসলের চাষ করে আর বাইং হাউজ মার্চেন্টাইজার তার
বানিজ্য করন করেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন