হ্যাঙ্ক এবং ইংলিশ কাউন্টঃ
ইংলিশ কাউন্ট এর হিসাবে এক পাউন্ড ওজনের সুতায় ৮৪০ গজের যে কয়টি বান্ডিল থাকবে তার মান তত কাউন্ট ।এভাবে সংজ্ঞায়িত করলে কাউন্ট ও হ্যাঙ্ক একই অর্থ বহন করে । যদিও সাধারণত হ্যাঙ্ক ব্যাবহার সর্বত্র করা হলেও কাউন্টকে শুধুই সূতার বেলায় ব্যাবহার হয় ।যেমন রোভিং , স্লাইবার এবং ল্যাপ ইত্যাদির
পরিমাপ বোঝাতে হ্যাঙ্ক এর ব্যাবহার হতে পারে । কিন্তু কাউন্টের ব্যাবহার শুধু সূতার
মধ্যেই সীমাবদ্ধ ।
(১)ইংলিশ কাউন্ট =এক পাউন্ড ওজোনে সুতার পরিমাণ (গজ
এককে ) ÷ ৮৪০
(২) হ্যাঙ্ক = এক কাউন্ট সূতার ওজোন ( গ্রেইন এককে ) ÷
সমান দৈর্ঘ্যের স্যাম্পল সুতার প্রকৃত ওজোন ( গ্রেইন এককে)
অথবা,
(৩) হ্যাঙ্ক = ৮.৩৩ ÷ এক গজের স্যাম্পল সূতার ওজোন ( গ্রেইন এককে )
(৪) হ্যাঙ্ক × এক গজের স্যাম্পল সূতার ওজোন ( গ্রেইন
এককে ) = ৮.৩৩
(৫) ল্যাপের হ্যাঙ্ক = ১ ÷ ৫২.৫ × প্রতি গজের ওজোন ( আউন্স এককে)
(৬) হ্যাঙ্ক স্লাইবার = ৫০ ÷ ছয় গজ স্লাইবারের ওজোন (
গ্রেইন এককে )
(৭) রভিং এর হ্যাঙ্ক = ১২৫ ÷ পণের গজ রভিং এর ওজোন ( গ্রেইন এককে)
হ্যাঙ্কের পরিমাপঃ
তুলার হ্যাঙ্ক = ৮৪০ গজ
উলের হ্যাঙ্ক = ২৫৬ গজ
ওরস্টেড সূতার হ্যাঙ্ক = ৫৬০ গজ
লিনেন সূতার হ্যাঙ্ক = ৩০০ গজ

১-৭ টার্মস গুলা আরেক টু ভেঙ্গে বুঝিয়ে দিন । বিষয়টা ক্লিয়ার হচ্ছে না ।
উত্তরমুছুনহুম বুজতে পারছি ,সামনেই বিস্তারিত আরেকটি পোস্টে দিব # Unknown
উত্তরমুছুনNice
উত্তরমুছুন